Web Analytics

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান ঘোষণা করেছেন যে দলের আগামী দিনের লড়াই হবে নয়া ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার বাদ জোহর ঢাকার পল্টনে জাগপার কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা মজলুম জননেতা শফিউল আলম প্রধানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শফিউল আলম প্রধান শিখিয়েছিলেন মাথা উঁচু করে বাঁচতে হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে কোনো আপস করা যাবে না।

রাশেদ প্রধান অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, শিশু নির্যাতন ও হত্যা, চাঁদাবাজি, লুটতরাজ এবং রাষ্ট্রীয় মব সন্ত্রাস চলছে। প্রশাসন ও বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয়করণ চলছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, ভারত সীমান্তে হত্যা, অবৈধ পুশ-ইন ও আগ্রাসন চালাচ্ছে। তাই নতুন জালেম ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

দোয়া মাহফিলে জাগপার প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযোদ্ধা, যুব ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।