Web Analytics

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আবার হামলা চালালে তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের প্রতিনিধি বলেন, নতুন করে কোনো আগ্রাসী যুদ্ধ শুরু হলে বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, হামলার উৎস যেখানেই থাকুক, পাল্টা জবাবে সেটিকেই লক্ষ্যবস্তু করা হবে।

ইরান বাহরাইনসহ কয়েকটি উপসাগরীয় দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে সহযোগিতার অভিযোগ তুলেছে। তেহরানের দাবি, এসব দেশ তাদের ভূখণ্ড, আকাশসীমা ও সামরিক স্থাপনা ব্যবহারের সুযোগ দিয়েছে। ইরান বলেছে, এ কারণে সংশ্লিষ্ট দেশগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং হামলায় হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

ইরান যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে আর হামলা না চালানোর নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়েছে। বাহরাইন ইরানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির প্রতিনিধি বলেন, প্রতিবেশী দেশগুলোর ওপর হামলার বৈধতা প্রতিষ্ঠায় ইরান আত্মরক্ষার অধিকারের কথা বলতে পারে না। বাহরাইন নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাব পুরোপুরি বাস্তবায়নেরও আহ্বান জানায়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।