কুষ্টিয়ায় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকায় লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম নুরুল ইসলাম (৩০), তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার বজল আহমেদের ছেলে। তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থেকে পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরের মিললাইন রেলগেট এলাকায় ঈদের প্যান্ডেল নির্মাণে কর্মরত শ্রমিকরা ট্রেনের ছাদে রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পোড়াদহ রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।