Web Analytics

দক্ষিণ কোরিয়াজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এবং অধিকাংশ এলাকায় তীব্র গরমের সতর্কতা বহাল ছিল। ৩ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় তাপজনিত অসুস্থতা বাড়ছে এবং জনস্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। কোরিয়া আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, ২৯ জুলাই দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ডেগুতে ১৯৪২ সালের আগস্টের পর প্রথমবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। ডেগুর কাছের ইয়াংসান শহরে আগের দিন সর্বোচ্চ ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ১৯০৪ সালে আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ শুরু হওয়ার পর এটি দেশটির সর্বোচ্চ তাপমাত্রা বলে জানানো হয়েছে।

গত মে মাসের মাঝামাঝি থেকে চলমান তাপপ্রবাহে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার ইনচনে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস শরীরের তাপমাত্রা নিয়ে ৪০ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। সপ্তাহান্তে দক্ষিণ চুংচিয়ং প্রদেশে ৬০ ও ৮০ বছর বয়সী দুই কৃষককে মৃত অবস্থায় পাওয়া যায়। আবহাওয়া প্রশাসন বলেছে, কোরীয় উপদ্বীপের ওপর একাধিক উচ্চচাপ বলয় ও পরিষ্কার আকাশে তীব্র সূর্যকিরণ দীর্ঘস্থায়ী এই তাপপ্রবাহের কারণ।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।