Web Analytics

বাংলাদেশ ও জাপান অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং মেট্রোরেলসহ গণপরিবহন খাতে সহযোগিতা জোরদারে একমত হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার সৌজন্য সাক্ষাতে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

শেখ রবিউল আলম বাংলাদেশের অবকাঠামো ও যোগাযোগ খাতের উন্নয়নে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, উন্নয়ন অংশীদার হিসেবে জাপানের অব্যাহত সহায়তা গুরুত্বপূর্ণ। মেট্রোরেলসহ আধুনিক, নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গঠনে জাপানের অভিজ্ঞতা, প্রযুক্তিগত জ্ঞান এবং কারিগরি সহযোগিতা ভূমিকা রাখছে।

উনো ইয়োশিমাসা বলেন, নগরায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও টেকসই গণপরিবহন অবকাঠামো জরুরি। তিনি জানান, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে অবকাঠামো, মেট্রোরেল, রেল যোগাযোগ ও সড়ক পরিবহন খাতে দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে। বৈঠকে সংশ্লিষ্ট বিভাগের সচিব এবং ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।