Web Analytics

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন বা হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. রাকিবুল হক প্রকল্পটির পরিচালকের দায়িত্ব নিয়েছেন। সোমবার আগারগাঁওয়ের কপিরাইট অফিস ভবনে হিট প্রকল্প কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

গত ১৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অফিস আদেশে পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত রাকিবুল হককে প্রেষণে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। একই আদেশে আসাদুজ্জামানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, হিট দেশের উচ্চশিক্ষা খাতের অন্যতম বড় উদ্যোগ এবং যথাযথ বাস্তবায়ন হলে এটি ইতিবাচক রূপান্তর আনতে পারে।

ইউজিসি চেয়ারম্যান জানান, নানা কারণে প্রকল্পের কাজ কিছুটা দেরিতে শুরু হলেও মেয়াদ না বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে পাঁচটি উপাদানের মূল লক্ষ্য অর্জনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাঁচ বছর মেয়াদি প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। এর ৫০ দশমিক ৯৬ শতাংশ বাংলাদেশ সরকার এবং ৪৯ দশমিক শূন্য ৪ শতাংশ বিশ্বব্যাংক অর্থায়ন করছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।