Web Analytics

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশে জ্বালানি তেলের দাম অন্য দেশের তুলনায় খুবই সামান্য বেড়েছে। শুক্রবার সিলেটে তিনি বলেন, এ কারণে পণ্যমূল্যে এককালীন সামান্য প্রভাব পড়বে, তবে এটি স্থায়ী মুদ্রাস্ফীতি সৃষ্টি করবে না। কেউ অযৌক্তিকভাবে দাম বাড়ালে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী জানান, দেশের বন্দর ব্যবস্থাপনায় দক্ষতার ঘাটতির কারণে পরিবহন ব্যয় বেড়েছে এবং এটি কমাতে একজন ডেনিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, চুক্তির কিছু ধারা এক পক্ষের অনুকূলে হলেও সামগ্রিকভাবে এটি উভয় পক্ষের জন্য লাভজনক। বাস্তবায়নের সময় দেশের স্বার্থবিরোধী কোনো ধারা পাওয়া গেলে তা পরিবর্তনের সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, লোকসানি সরকারি প্রতিষ্ঠানগুলো বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কর্মসংস্থান ও রাজস্ব বৃদ্ধি পায়। এছাড়া সিলেটের বাইশটিলা এলাকায় ৪৩ একর জমিতে ন্যাচারাল পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে ক্যাবল কার ও রোপ ব্রিজসহ পর্যটন সুবিধা থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।