শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৬ ও ২৭ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী।
কালাম আহমেদ চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত কমিটির সভায় আলোচনা শেষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার এই তারিখ নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্তের মাধ্যমে আসন্ন শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পরীক্ষার দিন নির্ধারিত হলো।
ভর্তি পরীক্ষার সময়সূচি, আবেদন প্রক্রিয়া এবং ইউনিটভিত্তিক বিস্তারিত তথ্য পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয় সূত্রে বলা হয়েছে, পরবর্তী সময়ে আবেদন-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও ইউনিটভিত্তিক নির্দেশনা প্রকাশ করা হবে। এসব তথ্য প্রকাশের পর শিক্ষার্থীরা আবেদন ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।