Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত দিয়েছেন। লাতিন আমেরিকার দেশটি ওয়ার্ল্ড বেসবল ক্লাসিকে ইতালিকে হারানোর পর ট্রাম্প তার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এই মন্তব্য করেন। তিনি ভেনেজুয়েলার পারফরম্যান্সের প্রশংসা করে রসিকতার ছলে রাজ্য করার প্রস্তাব দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প গ্রিনল্যান্ড ও কানাডাসহ আরও কয়েকটি দেশ ও অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়েছেন। ভেনেজুয়েলার ৪–২ গোলে জয়ের পর তার পোস্টে দেশটির সাম্প্রতিক সাফল্যের রহস্য নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, “৫১তম অঙ্গরাজ্য হলে কেমন হয়?”

তার এই মন্তব্য সামাজিকমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে ক্রীড়া উচ্ছ্বাসের পাশাপাশি রাজনৈতিক ইঙ্গিতও লক্ষ্য করা গেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।