মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও দীর্ঘদিনের সামরিক অভিযানের সমর্থক সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহাম শনিবার গভীর রাতে হঠাৎ মারা গেছেন। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তিনি কয়েক ঘণ্টা আগেই বলেছিলেন, এখনই তার মরার সময় নয়, কারণ তার এখনও অনেক কাজ বাকি। তার মৃত্যুতে ইউক্রেন ও ইসরাইলের মতো দেশগুলো কংগ্রেসে একজন একনিষ্ঠ সমর্থক এবং ট্রাম্পের ঘনিষ্ঠ পরামর্শদাতাকে হারালো।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, জীবনের শেষ সপ্তাহগুলোতে গ্রাহাম সৌদি আরব ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার কূটনৈতিক উদ্যোগে সক্রিয় ছিলেন। ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপে তিনি ইউক্রেন সফরের বিষয়ে জানান, যেখানে তিনি একটি সামরিক ড্রোন উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। তারা রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বিল ও ভোটার পরিচয় যাচাই সংক্রান্ত সেফ অ্যাক্ট নিয়েও আলোচনা করেন।
তার মৃত্যুর পর ট্রাম্প আগামী শনিবার পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন। সাউথ ক্যারোলাইনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার গ্রাহামের বোন ডারলিন গ্রাহাম নরডোনকে তার অবশিষ্ট মেয়াদের জন্য সিনেটর হিসেবে নিয়োগ দিয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।