Web Analytics

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় শুক্রবার রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক তারিন আক্তার ও তার ২২ মাস বয়সি শিশুকন্যা ইয়াশা। রাত আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহত মা ও শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারের সঙ্গে মোটরসাইকেলে ভাটিয়ারীতে বেড়াতে গিয়ে ফেরার পথে শিশুটি হঠাৎ পড়ে গেলে মা তাকে বাঁচাতে ছুটে যান। ঠিক সেই সময় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি মা ও শিশুকে চাপা দেয়। ঘটনাস্থলের দৃশ্য দেখে স্থানীয়রা হতবাক হয়ে পড়েন এবং দ্রুত উদ্ধার তৎপরতা চালান।

সীতাকুণ্ড উপজেলা প্রশাসন তারিন আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তিনি ছিলেন ভদ্র, দায়িত্বশীল ও কর্মনিষ্ঠ কর্মকর্তা। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।