রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ১ হাজার ৪৯৩টি মামলা করেছে। শনিবার পরিচালিত এ অভিযানে ৪৯৯টি গাড়ি ডাম্পিং এবং ৩৩৫টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ।
ডিএমপির আটটি ট্রাফিক বিভাগে পৃথকভাবে মামলাগুলো করা হয়। সবচেয়ে বেশি ৩০০টি মামলা হয়েছে মিরপুর বিভাগে। এরপর মতিঝিলে ২৭৮টি, উত্তরায় ২৫৬টি এবং লালবাগে ২২৭টি মামলা করা হয়। ওয়ারীতে ১৪১টি, তেজগাঁওয়ে ১০২টি, গুলশানে ৯৯টি ও রমনায় ৯০টি মামলা হয়েছে।
অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। মিরপুরে ৩০০ মামলার মধ্যে ছিল ১১টি বাস, ২২টি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি এবং ১৩৭টি মোটরসাইকেল। রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং আইন মানা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।