Web Analytics

জাপান সরকার ও বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আর্থিক সহায়তায় এবং সুশীলনের বাস্তবায়নে খুলনায় দুর্যোগ ঝুঁকিহ্রাস (ডিআরআর) কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। খুলনার উপপরিচালক (স্থানীয় সরকার) ও জেলা প্রশাসকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন, ডব্লিউএফপি ও স্থানীয় সংস্থার কর্মকর্তারা এতে অংশ নেন।

অভিজ্ঞতা বিনিময় পর্বে অতিথিরা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। তাঁরা জনসম্পৃক্ততা বাড়ানো, প্রকল্প বাস্তবায়নের সময়সীমা বৃদ্ধি, স্থানীয় প্রেক্ষাপট পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইউডিএমসি) সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দেন। কর্মশালায় সরকারি কর্মকর্তা, প্রকৌশলী, ইউডিএমসি সদস্য, ঠিকাদার, সাংবাদিক ও সুশীলনের কর্মীরা অংশ নেন।

সুশীলন খুলনার উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে ডিআরআর কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। মাঠ পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে ইউডিএমসি এবং কারিগরি সহায়তা দিচ্ছে উপজেলা টাস্কফোর্স কমিটি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।