Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নির্ধারিত ফিকে অতিরিক্ত ও অস্বাভাবিক আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। মঙ্গলবার এক বিবৃতিতে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ২০২৭ সালে অনুষ্ঠেয় সমাবর্তনের ফি না কমালে শিক্ষার্থীদের নিয়ে কঠোর রাজপথের আন্দোলন গড়ে তোলা হবে।

মুসাদ্দিক বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের অনেক শিক্ষার্থীর পক্ষে সমাবর্তনে অংশ নিতে এত অর্থ পরিশোধ করা সম্ভব নয়। তিনি জানান, উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ বর্তমানে দেশের বাইরে থাকলেও শিক্ষার্থীদের ন্যায্য দাবির বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে তাঁদের কাছে বার্তা পাঠিয়েছেন।

ডাকসুর দাবিগুলোর মধ্যে রয়েছে ফি যৌক্তিক পর্যায়ে কমানো, স্মৃতিচিহ্ন হিসেবে সমাবর্তনের গাউন স্থায়ীভাবে দেওয়া এবং অনুষ্ঠানের দিন মানসম্মত খাবার সরবরাহ। ঘোষিত হার অনুযায়ী স্নাতক ও পদকপ্রাপ্তদের ফি ৩,৫০০ টাকা, স্নাতকোত্তরদের ৫,০০০ টাকা, বিভিন্ন মেডিকেল ও গবেষণা ডিগ্রিধারীদের ৬,০০০ টাকা এবং ইভিনিং ও এক্সিকিউটিভ স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ৮,০০০ টাকা।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।