Web Analytics

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের অর্থনীতিকে বিচ্ছিন্ন করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত নতুন অভিযান শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের করদাতা ও ব্যবসায়ীদের ক্ষতি করবে। রোববার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ট্রাম্পের পরিকল্পনার সমালোচনা করেন এবং একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে ইরানের ওপর অর্থনৈতিক চাপ ও জ্বালানি বাজারের অস্থিরতায় যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরা হয়।

যুক্তরাষ্ট্রে পণ্যের দাম নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক উদ্যোগের প্রসঙ্গ টেনে গালিবাফ মাংসের দাম কমাতে হিমায়িত মাংস আমদানির বিষয়টি উল্লেখ করেন। তিনি বন্ড, আবাসন ও মজুরি-সংক্রান্ত অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রশাসনের পরিকল্পনা কী, সেই প্রশ্নও তোলেন। গালিবাফ বলেন, ‘হিমায়িত পররাষ্ট্রনীতি একটি স্থবির অর্থনীতি তৈরি করে।’

ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে ভয়াবহ’ অর্থনৈতিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন এবং মিত্র দেশগুলোকে ইরানের অর্থনীতিকে বিচ্ছিন্ন করার নতুন উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তেহরান এ উদ্যোগকে ‘মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। গালিবাফ ট্রাম্পকে সতর্ক করে বলেন, ইরানের ‘বুমেরাং’ ঘুরে তাঁর দিকেই আঘাত করতে আসছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।