Web Analytics

আন্তর্জাতিক অ্যাক্টিভিস্টরা গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে নতুন ও আরও বড় পরিসরের একটি সমুদ্র অভিযানের ঘোষণা দিয়েছেন। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের এই উদ্যোগ আগামী মার্চে অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ১০০টি নৌযান ও এক হাজারের মতো প্রতিনিধি অংশ নেবেন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনে আয়োজিত এক বৈঠকে এই পরিকল্পনা ঘোষণা করা হয়। আয়োজকদের মতে, এটি গাজার পরিস্থিতি ঘিরে ইসরাইলের নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় বেসামরিক মানবিক হস্তক্ষেপ হতে যাচ্ছে।

নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা জানান, এই অভিযানে চিকিৎসক, মানবাধিকারকর্মী ও যুদ্ধাপরাধ তদন্তকারীরাও থাকবেন। সমুদ্রপথের পাশাপাশি প্রতিবেশী আরব দেশগুলোর ভেতর দিয়ে একটি স্থলপথের কনভয় পরিচালনার পরিকল্পনাও রয়েছে, যেখানে হাজার হাজার সমর্থক যুক্ত হতে পারেন। গত অক্টোবরে ইসরাইলি সেনারা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রায় ৪০টি নৌযান জব্দ করে এবং প্রায় ৪৫০ জন অ্যাক্টিভিস্টকে আটক করেছিল।

বর্তমানে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও জাতিসংঘ জানিয়েছে, প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা অত্যন্ত কম। আয়োজকেরা বলেন, বাধা সত্ত্বেও তারা ফিলিস্তিনিদের মানবিক সংকট বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এবং অবরোধ ভাঙার প্রচেষ্টা চালিয়ে যাবেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।