Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান আবারও জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দেবে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের প্রবেশের অনুমতির বিষয়টি নিশ্চিত করেন।

জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের ইরানে ঢোকার অনুমতি দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেন, এটি সম্পূর্ণ সঠিক। আইএইএর পরিদর্শকদের ওপর আগে আরোপ করা বিধিনিষেধের বিষয়ে জানতে চাইলেও তিনি একই কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, পরিদর্শকেরা ইরানে এসে পরিদর্শন করতে চাইলে আলোচনার মাধ্যমে সমঝোতা ও চুক্তিতে পৌঁছানো সম্ভব। তাঁর ভাষ্য অনুযায়ী, চলমান আলোচনার মধ্যেই নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে সমঝোতা করা যেতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।