Web Analytics

ডিজিটাল রাইটস এশিয়া-প্যাসিফিক বাংলাদেশ জাতীয় সম্মেলন ২০২৬-এ অংশগ্রহণকারীরা সতর্ক করেছেন যে সম্প্রতি সংসদে পাস হওয়া ডিজিটাল আইনগুলো এখনো মত প্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণ। মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অংশীজনদের মতামত ছাড়াই আইনগুলো দ্রুত পাস করা হয়েছে এবং এতে ব্যাপক ডিজিটাল নজরদারির সুযোগ রাখা হয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নতুন আইনগুলোতে অসংগতি রয়েছে এবং তা জুলাইয়ের চেতনা ও নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। ইউনেস্কোর প্রতিনিধি সুজান ভাইজ নতুন সরকারকে মানবাধিকার রক্ষায় আইনগুলো পুনর্বিবেচনার আহ্বান জানান। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ আনোয়ার উদ্দিন বলেন, আইনগুলো প্রয়োজনীয় এবং সরকার ইতিমধ্যে উন্নয়নের কাজ করছে।

মেটা, টেলিনর এশিয়া ও বিটিআরসির প্রতিনিধিরা তথ্য ব্যবস্থাপনা, টেলিযোগাযোগ তদারকি ও নীতিনির্ধারণে আস্থার বিষয়ে মত দেন। সম্মেলনের এক অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা প্রণয়নে অর্থবহ আলোচনার প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।