রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোট মির্জাপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সমরাজুল ইসলাম সোহেল (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে মিঠাপুকুর সার্কেলের একটি দল অভিযান চালায়। অভিযানে ৫০ পিস ইয়াবা এবং ৫ হাজার ৪০০ পিস ইয়াবাসদৃশ ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মতিয়ার রহমান জানান, আটক ব্যক্তির পকেট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বাড়িতে থাকা একটি কাঠের বাক্সে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৪০০ পিস ইয়াবাসদৃশ ট্যাবলেট পাওয়া যায় বলে তিনি জানান।
অভিযান শেষে সমরাজুল ইসলাম সোহেলকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, আসামিকে আদালতে পাঠানো হচ্ছে। পরবর্তী তদন্ত কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালনা করবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।