Web Analytics

এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রমে বিঘ্ন অব্যাহত থাকায় রোববার যুক্তরাষ্ট্রজুড়ে চার হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন আশা করছে, রোববার রাত থেকে বিমান পরিষেবা স্বাভাবিক হতে শুরু করতে পারে। তবে সংস্থাটির প্রধান ব্রায়ান বেডফোর্ড বলেছেন, এর আগে পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।

ওয়াশিংটনের দাবি, এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগব্যবস্থার ত্রুটির কারণেই এ বিভ্রাট ঘটেছে। শুক্রবার শুরু হওয়া সমস্যাটি ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি। শনিবার ৬ হাজার ১৫০টির বেশি ফ্লাইট বাতিল হয়। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত ৪ হাজার ২১৪টি ফ্লাইট বাতিল এবং ৩ হাজার ৫৪১টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

বিমানবন্দরগুলোতে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন এবং টার্মিনালগুলোতে ভিড় বেড়েছে। আটলান্টা বিমানবন্দরের সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। নিউ ইয়র্কের জন কেনেডি বিমানবন্দরে অনেক যাত্রী টার্মিনালের মেঝেতে ঘুমিয়েছেন। মায়ামি, লস অ্যাঞ্জেলেস, ডালাস ও সিয়াটল বিমানবন্দরেও একই পরিস্থিতি দেখা গেছে। এ দুর্ভোগের জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন বেডফোর্ড।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।