Web Analytics

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু ঘোষণা করেছেন, বীরগঞ্জে কোনো ক্লিনিকে অপারেশনের সময় রোগীর মৃত্যু হলে সেই ক্লিনিক আজীবনের জন্য বন্ধ করে দেওয়া হবে। তিনি ক্লিনিক মালিকদের উদ্দেশে বলেন, অপারেশন কার্যক্রম অবশ্যই নীতিমালা অনুযায়ী বিশেষজ্ঞ সার্জন ও অ্যানেসথেসিয়া চিকিৎসকের মাধ্যমে পরিচালনা করতে হবে।

তিনি নির্দেশ দেন, প্রতিটি ক্লিনিকে অন্তত একজন বিএমডিসি নিবন্ধিত এমবিবিএস মেডিকেল অফিসার, তিনজন ডিপ্লোমা নার্স এবং প্রয়োজনীয় অন্যান্য জনবল থাকতে হবে। ল্যাবের জন্য সার্টিফাইড মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিতে হবে, অন্যথায় ক্লিনিক বন্ধ রাখতে হবে। মঞ্জু স্পষ্ট করে বলেন, নিয়ম ভঙ্গ করলে কোনো সুপারিশ বা ছাড় দেওয়া হবে না এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজ সুলতানা লুনাকে তৎপর থাকার নির্দেশ দেন। ক্লিনিক মালিকদের সতর্ক করে তিনি বলেন, নিয়ম মেনে চললে বীরগঞ্জকে স্বাস্থ্যসেবার নগরীতে পরিণত করা সম্ভব।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।