Web Analytics

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুমের সঙ্গে জড়িতরা যত ক্ষমতাবানই হোক, তাদের বিচারের মুখোমুখি করা হবে। তিনি গুমকে মানবতাবিরোধী অপরাধ ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। রোববার ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, গুমের মাধ্যমে জীবন, ব্যক্তিস্বাধীনতা, আইনের সুরক্ষা ও মানবিক মর্যাদার সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়। তিনি অভিযোগ করেন, বিগত দেড় দশকে ফ্যাসিবাদী সরকারের আমলে গুম, গোপন বন্দিশালা ‘আয়নাঘর’ ও হত্যাকাণ্ড ঘটেছে। তিনি কয়েকজন নিখোঁজ ব্যক্তির নাম স্মরণ করেন এবং বলেন, কেউ কেউ ফিরে এলেও বহু মানুষ গুম হওয়ার পর আর ফেরেননি।

গুমসংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, কমিশন ১ হাজার ৫৬৯টি ঘটনাকে গুম হিসেবে চিহ্নিত করেছে; এর মধ্যে ২৮৭ জন নিখোঁজ ও মৃত। তিনি জানান, ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ সংসদে উত্থাপিত হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ এগোচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষা, জীবিকা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার কথাও বলেন তিনি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।