Web Analytics

গোপালগঞ্জের মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। মামলায় আরও ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। শনিবার দুপুরে মুকসুদপুর থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ। তিনি টেংরাখোলা গ্রামের কামাল শরীফের ছেলে। এজাহারে তিনি উল্লেখ করেন, গত ৯ নভেম্বর রাত ১০টার দিকে মুকসুদপুর সদর থেকে বাড়ি ফেরার সময় মুকসুদপুর সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় বলে অভিযোগ করা হয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন রোববার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অবরোধ কর্মসূচি সফল করার নামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টির অভিযোগে বিস্ফোরক আইনে মামলাটি হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।