পাকিস্তান জানিয়েছে, মক্কা প্রতিরক্ষা জোট সম্প্রসারণ বা নতুন কোনো দেশকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব বর্তমানে বিবেচনায় নেই। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ইসলামাবাদে এক ব্রিফিংয়ে নতুন করে এ বিষয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র দফতরের মুখপাত্র সাজ্জাদ হায়দার এ কথা বলেন।
ব্রিফিং অনুযায়ী, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক বর্তমানে মক্কা প্রতিরক্ষা জোটের সদস্য। এই তিন দেশ বিভিন্ন পর্যায়ে নিয়মিত বৈঠক ও পরামর্শ করছে এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে বলে জানান হায়দার।
তিনি বলেন, সবার আগে তিন দেশকে মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় বিদ্যমান সহযোগিতা ও সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে হবে। এতে ভবিষ্যতে একই ধরনের দৃষ্টিভঙ্গি ও প্রয়োজন থাকা অন্য দেশগুলোর জোটে যোগদানের পথ উন্মুক্ত হতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট তিন দেশ পারস্পরিক পরামর্শে পরে সিদ্ধান্ত নেবে। বর্তমানে সম্প্রসারণ নিয়ে কোনো আলোচনা চলছে না এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রশ্ন তোলা সময়ের আগের বলে মন্তব্য করেন তিনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।