Web Analytics

জাপানের কৃষিমন্ত্রী ও বিশেষ দূত সুজুকি নরিকাজুর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে জাপানের কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও উন্নত করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (EPA) কার্যকরভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।

জাপানি প্রতিনিধি দল বাংলাদেশে খাদ্যপণ্য রপ্তানি বৃদ্ধি এবং কৃষি ও প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে। প্রধানমন্ত্রী তরুণদের কর্মসংস্থান সৃষ্টিকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে কৃষি, ইলেকট্রনিকস ও অটোমোবাইল খাতে জাপানের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। তিনি জাপানে দক্ষ জনশক্তি, বিশেষ করে স্বাস্থ্যসেবা ও কৃষি খাতে কর্মী পাঠানোর আগ্রহ প্রকাশ করেন, যা জাপানি পক্ষ ইতিবাচকভাবে গ্রহণ করে।

বৈঠকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, মেট্রোরেল ও শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্প দ্রুত সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। জাপান রোহিঙ্গা সংকটে ১৭.৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেয় এবং প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের ওপর জোর দেন। জাপান প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানায়, যা তিনি গ্রহণ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।