Web Analytics

কক্সবাজারের চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দৈনিক আমার দেশ ও দৈনিক পূর্বদেশের চকরিয়া প্রতিনিধি এ কে এম ইকবাল ফারুক বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে চকরিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অবৈধ বালু ও পাহাড় খেকো নাজিম উদ্দিনসহ ১১ জনের নাম উল্লেখ করে আরও ১৪–১৫ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে হারবাং ইউনিয়নের ইছাছড়ি এলাকায় অবৈধ বালু উত্তোলনের ছবি তুলতে গিয়ে তিন সাংবাদিক হামলার শিকার হন। নাজিম উদ্দিনের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা তাদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে এবং পরে বাড়িতে অবরুদ্ধ করে রাখে। স্থানীয়দের সহায়তায় তারা উদ্ধার হয়ে হাসপাতালে ভর্তি হন।

ঘটনার প্রতিবাদে মঙ্গলবার চকরিয়া পৌর সদরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। পুলিশ জানিয়েছে, এখনো কেউ গ্রেপ্তার হয়নি, তবে আসামিদের ধরতে অভিযান চলছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।