Web Analytics

ভারতের অন্ধ্র প্রদেশের মার্কাপুরম জেলায় বৃহস্পতিবার ভোরে বাস ও লরির সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে এবং সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায়। হরিকৃষ্ণ ট্রাভেলসের বাসটি তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরের দিকে যাচ্ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে পুলিশ আটজনের মৃত্যুর কথা জানালেও পরে নিহতের সংখ্যা ১২ জনে দাঁড়ায়। মারকাপুরামের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ নাগরাজু জানান, অন্তত আটজন জীবন্ত দগ্ধ হয়েছেন এবং প্রায় ১৮ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই সড়ক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। উদ্ধার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।