Web Analytics

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুধবার (৬ মে) স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন না। নিজের দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, বরং তাকে বরখাস্ত করা হোক এবং সেই দিনটিকে কালো দিন হিসেবে চিহ্নিত করা হোক। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নির্বাচন-পরবর্তী সহিংসতার বিচার চেয়ে আদালতের শরণাপন্ন হওয়ার ঘোষণাও দিয়েছেন। এর আগে ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পরও তিনি দাবি করেন যে বিজেপি কারচুপির মাধ্যমে জয়লাভ করেছে।

মমতার পদত্যাগে অস্বীকৃতির কারণে রাজ্যে সাংবিধানিক জটিলতা তৈরি হয়েছে। সাধারণত নির্বাচনের পর মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন এবং সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে। বর্তমান পরিস্থিতিতে তাকে বরখাস্ত করা বা রাষ্ট্রপতির শাসন জারির সম্ভাবনাও আলোচনায় এসেছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গে সহিংসতার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বিজেপি সমর্থকরা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বাড়িঘর ও অফিসে হামলা চালিয়েছে এবং অন্তত চারজন নিহত হয়েছেন। তবে বিজেপি এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তৃণমূলের কর্মীরাই বিজেপির ছদ্মবেশে এসব সহিংসতা ঘটাচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।