Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ঘোষিত ফলাফলে জানা যায়, দলীয় ও স্বতন্ত্র মিলে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে নিশ্চিত করা হয়েছে যে, তাদের মধ্যে ছয়জন প্রার্থী প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

ফলাফলে দেখা যায়, মোট ২ লাখ ৯৭ হাজার ২৫৪ ভোটের মধ্যে বৈধ ভোট ২ লাখ ৯০ হাজার ১৯৭ এবং বাতিল ভোট ৭ হাজার ৫৭টি। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুল মুনতাকিম ১ লাখ ২৬ হাজার ২২২ ভোট পেয়ে নির্বাচিত হন। বিএনপির আব্দুল গফুর সরকার পান ৮২ হাজার ৮৬ ভোট এবং জাতীয় পার্টির সাবেক সাংসদ সিদ্দিকুল আলম পান ৬৭ হাজার ৫৫৭ ভোট। প্রতিটি প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছে।

জামানত হারানো ছয় প্রার্থীর মধ্যে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাতীয় পার্টি এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।