Web Analytics

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

সভায় অধ্যাপক শাহীন শিক্ষা, গবেষণা, সংস্কৃতি চর্চা এবং আধুনিক জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন যাতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলা যায় এবং এই অঞ্চলের গৌরব অক্ষুণ্ন রাখা সম্ভব হয়। সভায় প্রেসক্লাব সভাপতি লুৎফর রহমান মিঠু (ভারপ্রাপ্ত), সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।