Web Analytics

খুলনায় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনজনিত অ-অর্থনৈতিক ক্ষতি স্থানীয় সরকার ব্যবস্থার বাজেট ও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। জাগ্রত যুব সংঘ-জেজেএসের লস অ্যান্ড ড্যামেজ স্পেশাল ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোগে সিএসএস আভা সেন্টারে সভাটি হয়। আলোচনায় এমন ক্ষতির বিষয় উঠে আসে, যা অর্থ দিয়ে পুরোপুরি মূল্যায়ন বা পুনরুদ্ধার করা সম্ভব নয়।

বক্তারা বলেন, জলবায়ু ক্ষতি ঘরবাড়ি, রাস্তা, বাঁধ ও ফসলের ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়। মৃত্যু, শারীরিক অক্ষমতা, মানসিক স্বাস্থ্যঝুঁকি, পুষ্টিহীনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও পরিচয় হারানো, পেশাগত সংকট, বাস্তুচ্যুতি এবং সামাজিক ও পারিবারিক বন্ধন দুর্বল হওয়াও এর গুরুত্বপূর্ণ প্রভাব। জেজেএসের নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেনের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো. মঞ্জুর আলম।

আলোচনায় ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের বাজেট এবং পরিকল্পনায় অ-অর্থনৈতিক ক্ষতিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা জানান, বাস্তুচ্যুতির ফলে শিশুদের শিক্ষা ব্যাহত হচ্ছে এবং দারিদ্র্যের চাপে শিশুশ্রম ও বাল্যবিয়ের ঝুঁকি বাড়ছে। জলবায়ু-ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে স্বাস্থ্যঝুঁকি, রোগব্যাধি এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতির কথাও আলোচনায় উঠে আসে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।