Web Analytics

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত আইভরি কোস্টে বন্যায় অন্তত ৫৯ জনের প্রাণহানি হয়েছে বলে বুধবার দেশটির সরকারি মুখপাত্র আমাদু কুলিবালি জানিয়েছেন। রাজধানী আবিদজানে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি বলেন, এ বছরের বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তবে সর্বশেষ বন্যায় কতজন মারা গেছেন, সে বিষয়ে তিনি নির্দিষ্ট তথ্য দেননি।

এর আগে টানা কয়েক দিনের প্রবল বর্ষণে ঘানা ও আইভরি কোস্টের রাজধানীতে বন্যা ও ভূমিধস দেখা দেয়। এতে অন্তত ২৪ জন নিহত হন এবং অনেকেই নিখোঁজ রয়েছেন। ঘানার আক্রা ও তেমা শহরের বহু এলাকা পানিতে তলিয়ে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। আইভরি কোস্টের সংহতিবিষয়ক মন্ত্রী মিস বেলমন্ড ডোগো জানান, আবিদজানের আতেকুবে ও ইয়োপুগন এলাকায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। কুলিবালি নাগরিকদের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানান।

বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্যমতে, আফ্রিকা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি, যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম আবহাওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।