Web Analytics

অ্যারন সরকিনের ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এর সিক্যুয়েল ‘দ্য সোশ্যাল রেকনিং’ বড় পর্দায় আসছে। ফেসবুকের উত্থানের সাফল্যগাথার বদলে নতুন সিনেমাটি প্রতিষ্ঠানটি ও এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে ঘিরে তৈরি হওয়া সংকট, বিতর্ক এবং অভিযোগকে গুরুত্ব দেবে। জাকারবার্গের ভূমিকায় অভিনয় করেছেন জেরেমি স্ট্রং। সিনেমাটি আগামী ৯ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তির কথা রয়েছে।

সম্প্রতি প্রকাশিত ট্রেলারে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক জেফ হরউইৎজের চরিত্রে জেরেমি অ্যালেন হোয়াইটকে দেখা গেছে। আধুনিক জীবনে ফেসবুকের প্রভাব ও এর নেতিবাচক দিক নিয়ে অনুসন্ধান করেন তিনি। ফ্রান্সেস হাউগেনের চরিত্রে মাইকি ম্যাডিসন অভিনয় করেছেন; তাঁর মাধ্যমে ফেসবুকের অভ্যন্তরীণ নথি এবং প্রতিষ্ঠানের বিতর্কিত কর্মকাণ্ড সামনে আসে।

ট্রেলারে জাকারবার্গকে আগের সিনেমার তুলনায় আরও কঠোর, রুক্ষ ও আক্রমণাত্মক হিসেবে উপস্থাপন করা হয়েছে। সরকিন বলেন, ব্রেক্সিট, ক্যামব্রিজ অ্যানালিটিকা বা ফেসবুক-সংক্রান্ত অন্যান্য বিতর্ক নিয়ে সিনেমা লেখার পরামর্শ পেলেও দীর্ঘদিন উপযুক্ত গল্প পাননি। তাঁর মতে, প্রাসঙ্গিকতার পাশাপাশি দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখার মতো শক্তিশালী গল্প প্রয়োজন। প্রথম ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ মুক্তি পেয়েছিল ২০১০ সালের ১ অক্টোবর।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।