Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার নির্লজ্জভাবে স্বজনপ্রীতি ও আঞ্চলিক বৈষম্যে যাত্রা শুরু করেছে। রোববার বিকেলে কুমিল্লার হোমনা উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে এনসিপি হোমনা উপজেলা শাখার আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি পরিবারতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

হাসনাত আবদুল্লাহ সরকারের তিন মাসের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং স্বাস্থ্য খাতের অবস্থা খারাপ, হাম ও নিউমোনিয়ায় শিশুরা মারা যাচ্ছে। তিনি অভিযোগ করেন, কোনো প্রশ্ন তুললেই সরকার সব দোষ অন্তর্বর্তী সরকারের ওপর চাপাচ্ছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো মাজার বা মন্দিরে আক্রমণ করা চলবে না এবং বাংলাদেশে সবাই সমান নাগরিক।

তিনি সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানোর সমালোচনা করে বলেন, সরকার এখন বাইক ও অটোরিকশার ওপরও ট্যাক্স বসাচ্ছে, যা জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।