মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) শ্রমিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সরকার ও শিল্পমালিকদের প্রতি সাতটি করে মোট ১৪ দফা সুপারিশ করেছে। ২০২৬ সালের ৩০ এপ্রিল আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনাসভায় এই সুপারিশগুলো উপস্থাপন করেন সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম। তিনি শ্রম অধিকার নিশ্চিতে সরকারের কঠোর ভূমিকা ও সরকার-মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় সংলাপ জোরদারের আহ্বান জানান।
সরকারের জন্য প্রস্তাবিত সুপারিশগুলোর মধ্যে রয়েছে শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন, শ্রম পরিদর্শন জোরদার, ন্যায্য মজুরি নির্ধারণ, শ্রম আদালত সংস্কার, গৃহকর্মী ও অনানুষ্ঠানিক শ্রমিক সুরক্ষা, প্রবাসী শ্রমিক সুরক্ষা এবং নারী শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন। মালিকদের জন্য প্রস্তাবিত সুপারিশে বলা হয়েছে, শ্রমিককে ব্যয় নয়, সম্পদ হিসেবে দেখা, সময়মতো বেতন-বোনাস প্রদান, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, ট্রেড ইউনিয়নের প্রতি সম্মান, নারী শ্রমিকের মর্যাদা রক্ষা, দক্ষতা উন্নয়নে বিনিয়োগ ও সামাজিক দায়বদ্ধতা পালন।
সভায় নূর খান লিটন ও মাহমুদুর রহমান মান্না শ্রমিক নিরাপত্তা, ক্ষতিপূরণ এবং সংবিধান সংস্কারে শ্রমিক স্বার্থ অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।