Web Analytics

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস মিউনিখ নিরাপত্তা সম্মেলনের শেষ দিনে ইউরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনার জবাব দিয়েছেন। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে হলে মস্কোকে আলোচনায় ছাড় দিতে বাধ্য করতে হবে। কালাস দাবি করেন, তথাকথিত ‘ক্ষয়িষ্ণু’ ইউরোপীয় সভ্যতা বিলুপ্তির মুখে নয়।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপ একসঙ্গে ছিল, আছে এবং থাকবে, তবে ইউরোপকে গণ-অভিবাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা জোরদার করতে হবে। এর জবাবে কালাস বলেন, আমেরিকা ও ইউরোপের ঐক্য গুরুত্বপূর্ণ, যদিও সব ইস্যুতে মতৈক্য নাও থাকতে পারে।

সম্মেলনে ইউরোপীয় নেতারা রাশিয়ার আগ্রাসন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগত পরিবর্তনের প্রেক্ষাপটে নিজেদের প্রতিরক্ষা নেতৃত্ব নিজেদের হাতে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। কালাস বলেন, ইউরোপের নিরাপত্তা ইউক্রেন থেকেই শুরু হয় এবং রাশিয়ার সামরিক শক্তি সীমিত করা ও যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ আদায় করা জরুরি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।