সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন প্রকাশিত আত্মজীবনী ‘প্রমিজ মি, আমেরিকা’তে লিখেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি তার খুব বেশি আস্থা ছিল না। বাইডেনের মতে, নেতানিয়াহু ইসরাইলের দীর্ঘমেয়াদি স্বার্থের চেয়ে নিজের স্বল্পমেয়াদি রাজনৈতিক ভবিষ্যৎ ও অবস্থানকে বেশি গুরুত্ব দিতেন। তিনি নেতানিয়াহুর কিছু প্রবণতার সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিলও দেখেছেন।
বাইডেন লিখেছেন, তথ্যের ক্ষেত্রে নেতানিয়াহু অত্যন্ত কৌশলী ছিলেন এবং ব্যক্তিগত স্বার্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে প্রভাবিত করতে তার দ্বিধা ছিল না। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরাইল হামলার পর ইসরাইলকে সমর্থনের সিদ্ধান্তে তার কোনো অনুশোচনা নেই। একই সঙ্গে গাজায় বিপুলসংখ্যক নিরপরাধ ফিলিস্তিনির প্রাণহানিতে তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন।
আত্মজীবনীতে বাইডেন ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তও সমর্থন করেছেন। তিনি বলেন, একই পরিস্থিতি হলে আবারও একই সিদ্ধান্ত নিতেন, যদিও লয়েড অস্টিন ও জেনারেল মার্ক মিলি সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন। বাইডেনের ভাষ্য অনুযায়ী, আফগান সরকার ছয় মাস টিকে থাকবে বলে তাকে আশ্বস্ত করা হলেও মার্কিন বাহিনী সরে যাওয়ার কয়েক দিনের মধ্যেই সরকারটির পতন ঘটে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।