Web Analytics

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৯ নেতাকর্মীকে নাশকতার পরিকল্পনা ও প্রকাশ্যে মিছিল আয়োজনের অভিযোগে গ্রেপ্তার করেছে। সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার নেতৃত্বে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের জানাজা শেষে জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশের দাবি, ওই সময় নেতাকর্মীরা লাঠিসোটা ও ইট-পাটকেল হাতে নিয়ে রাষ্ট্র ও সরকারবিরোধী স্লোগান দিতে দিতে মিছিল শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা আশপাশের অলিগলিতে পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। খুলশী ও কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, প্রধান আসামি যুবলীগ নেতা মো. মহিউদ্দিনের বিরুদ্ধে ২০১৫ সাল থেকে ১৫টি মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তার হওয়া আরও কয়েকজনের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।