Web Analytics

ইংল্যান্ড সফরে পাকিস্তানের ব্যাটিং নিয়ে তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান ১১০ রানে অলআউট হওয়ার পর বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে তিনি দলটির ব্যাটিং লাইনআপকে ইংলিশ দ্বিতীয় বিভাগের কাউন্টি দলের সঙ্গে তুলনা করেন। ভনের মতে, পাকিস্তানি ব্যাটারদের মোকাবিলা করা ইংল্যান্ডের বোলারদের জন্য অত্যন্ত সহজ হয়ে উঠেছে।

ভন বলেন, পাকিস্তানের ব্যাটাররা প্রতিপক্ষের ওপর কোনো চাপ সৃষ্টি করতে পারছেন না। ফলে ইংলিশ বোলারদের কঠিন কোনো পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে না। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান ইনিংস ও ৫৩ রানে হেরে ব্যাকফুটে ছিল। লর্ডসে দ্বিতীয় টেস্টেও তাদের ব্যাটিং ব্যর্থতার একই ধারাবাহিকতা দেখা গেছে।

চোট কাটিয়ে দলে ফেরা বাবর আজম প্রথম ইনিংসে করেন মাত্র ৮ রান। অধিনায়ক শান মাসুদ, আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানও দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। আজান আওয়াইসের ৪৬ রান ছিল দলের সর্বোচ্চ সংগ্রহ, যা পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের চিত্র তুলে ধরে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।