Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দেশজুড়ে যানবাহনের দীর্ঘ লাইন হঠাৎ উধাও হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। ওই সংবাদ সম্মেলনে ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশন নিয়ে আলোচনা হয়।

আখতার হোসেন বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর গণভোটে প্রায় ৭০ শতাংশ জনগণ একপক্ষে মত দিলেও সরকার সেই রায় অস্বীকার করেছে। তিনি অভিযোগ করেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন করা সরকারের দায়িত্ব ছিল, কিন্তু তা করা হয়নি। বরং গণভোটের রায়কে কখনো ‘প্রতারণার দলিল’, কখনো ‘অসাংবিধানিক’ বলে আখ্যা দেওয়া হয়েছে।

ব্যাংক খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে আখতার বলেন, যারা হাজার হাজার কোটি টাকা লুট করেছে, তারা সামান্য অর্থ ফেরত দিয়েই মালিকানা ফিরে পাচ্ছে। এতে ভবিষ্যতে আরও বড় ধরনের লুটপাটের আশঙ্কা তৈরি হবে বলে তিনি সতর্ক করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।