Web Analytics

ইরান নতুন করে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বৃহস্পতিবার আইডিএফ তাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে জানায়, ইরান থেকে ইসরাইলের ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং প্রতিরক্ষাব্যবস্থা হুমকি প্রতিহত করতে কাজ করছে।

এদিকে, ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অব্যাহত হামলার কারণে চলমান যুদ্ধ শিগগিরই নতুন এক পর্যায়ে প্রবেশ করতে পারে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ইরান শুরু থেকেই সতর্ক করেছিল যে যুক্তরাষ্ট্র ভুল পদক্ষেপ নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।

এই হামলা সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনাসহ আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ঘটেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।