Web Analytics

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম শনিবার এক রাজনৈতিক সমাবেশে দাবি করেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছেন এবং ভারতও তাঁকে আর রাখতে চাইছে না। তিনি বলেন, শেখ হাসিনার পাসপোর্টের আবেদন বাংলাদেশে ফেরার জন্য নয়, ভারত থেকে অন্য কোনো দেশে যাওয়ার উদ্দেশ্যে করা হয়েছে।

সারজিস আলমের ভাষ্য, শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ঢুকতে পারবেন না—এ কথা তিনি নিজেও জানেন। তাঁর দাবি, পরে নেতাকর্মীদের দেখানোর জন্য যে তিনি দেশে ফেরার চেষ্টা করেছিলেন, সে উদ্দেশ্যেও পাসপোর্ট আবেদনটি ব্যবহার করা হতে পারে। তিনি আরও দাবি করেন, ভারত তাঁকে ইউরোপ বা মধ্যপ্রাচ্যে পাঠানোর চেষ্টা করলেও কোনো দেশ তাঁকে নিতে চাইছে না।

এনসিপি নেতা আরও দাবি করেন, ভারত পালানোর পর শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে এবং আপিলের সময়ও শেষ। জুলাই-আগস্ট ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি জাতিসংঘের হিসাবে ১ হাজার ৪০০ নিহত ও ১০ হাজার মানুষের অঙ্গহানির কথা বলেন। তিনি রাজনৈতিক দমন-পীড়ন এবং ঢাকায় ১২৫টি লাশ মাটি চাপা দেওয়ার অভিযোগও করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।