Web Analytics

সোমবার বিকেলে ফেসবুকে এক পোস্টে ডা. তাসনিম জারা জানিয়েছেন, তিনি জীবিত ও সুস্থ আছেন। এর আগে সকালে তার লিংকডইন অ্যাকাউন্টটি ভুলবশত ‘মেমোরাইলাইজড’ বা মৃত হিসেবে চিহ্নিত হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য ও বিভ্রান্তির সৃষ্টি করে।

তাসনিম জারা তার পোস্টে লিখেছেন, সম্ভবত কোনো ভুল বা বিদ্বেষমূলক রিপোর্টের কারণে এই সমস্যা ঘটেছে। তিনি জানিয়েছেন, লিংকডইনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশা করছেন।

ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, যার পর তিনি নিজেই পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করে অনুসারীদের আশ্বস্ত করেন যে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।