Web Analytics

শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদারে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। মোতায়েন সদস্যরা নির্ধারিত এলাকায় টহল ও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

ঢাকায় বিজিবি সদস্যরা সাভার, আশুলিয়া ও মিরপুরে দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জে শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইলে তাদের মোতায়েন করা হয়েছে। গাজীপুরে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোড়, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকাও এই মোতায়েনের আওতায় রয়েছে।

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় মাঠপর্যায়ের কার্যক্রম ও লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।