Web Analytics

ইলন মাস্ক বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে তাঁর মহাকাশ গবেষণা ও রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়া হবে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, একটি শেয়ার দেবে কোম্পানি এবং অন্যটি তিনি ব্যক্তিগতভাবে দেবেন। এর আগে তিনি প্রতিটি শিশুকে একটি শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মাস্কের ভাষ্য অনুযায়ী, কোম্পানির দেওয়া শেয়ার আগামী মাসে হস্তান্তর করা হবে এবং তাঁর ব্যক্তিগত শেয়ার দেওয়া হবে আগামী বছরের জুনে। তবে শেয়ার বিতরণের পদ্ধতি সম্পর্কে তিনি কোনো বিস্তারিত জানাননি। তিনি শিশুদের শেয়ার বিক্রি না করে ধরে রাখার পরামর্শ দিয়েছেন এবং স্পেসএক্সের দীর্ঘমেয়াদি মহাকাশ ও সৌরশক্তি-সংক্রান্ত লক্ষ্য তুলে ধরেছেন।

যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর ২০২৪ সালের তথ্য অনুযায়ী, দেশটিতে ১৮ বছরের কম বয়সী মানুষের সংখ্যা প্রায় ৭ কোটি ৩০ লাখ। বুধবার স্পেসএক্সের প্রতিটি শেয়ারের সমাপনী মূল্য ছিল ১২৭ দশমিক ৪৪ ডলার। সেই হিসাবে সব শিশুকে দুটি করে শেয়ার দিতে মোট মূল্য হবে প্রায় ১ হাজার ৮৬০ কোটি ডলার।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।