Web Analytics

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যে, ইরান বিদেশে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছে এবং পরিকল্পনাগুলো বাস্তবায়নের প্রস্তুতি উন্নত পর্যায়ে রয়েছে। অ্যাক্সিওস ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে ওই অঞ্চলের কূটনৈতিক মিশনগুলোতে কর্মীর সংখ্যা কমাচ্ছে ওয়াশিংটন। জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো স্মারকলিপিতে এ সতর্কতার কথা জানান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের ইঙ্গিত দেওয়ার মধ্যে এ সতর্কতা এসেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাষ্ট্রদূতসহ মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার হুমকি মূল্যায়ন করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলেন, ইউরোপের কয়েকটি দেশেও সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান এবং ইরানের হয়ে কাজ করা কিছু ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভেতরেও সক্রিয় থাকতে পারেন। তবে এক কর্মকর্তা ইরানের সব পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

বুধবার সৌদি আরবে মার্কিন দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মীদের সরানোর ঘোষণা দেয় পররাষ্ট্র দপ্তর। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও লেবাননের দূতাবাসেও কর্মী কমানোর খবর এসেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন হামলা হলে উপসাগরীয় অঞ্চলের সমুদ্রতলের যোগাযোগের তার লক্ষ্য করার বিস্তারিত পরিকল্পনা রয়েছে ইরানের।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।