Web Analytics

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সীমান্তের কাছে রোকেয়া বেগম (৪৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তিনি লাকড়ি কুড়াতে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরে রাত ৯টার দিকে স্থানীয়রা সীমান্তের ১৪১৩ নম্বর পিলারের পাশে তার লাশ দেখতে পান এবং বিজিবিকে খবর দেন। বিজিবির মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাঝে মাঝে ভিক্ষা করতেন। জগন্নাথদিঘি বিজিবি ক্যাম্পের সুবেদার মোর্শেদ জানান, স্থানীয়রা প্রথমে লাশ দেখতে পেয়ে তাদের জানান, পরে পুলিশকে খবর দেওয়া হয়। ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং তদন্তের পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।