জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কৃষিজমির উর্বর মাটি বিক্রির অপরাধে মো. মিজান রহমান (৩৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলার ডাংধরা ইউনিয়নের সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এ দণ্ড প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার কৃষিজমি থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল, এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয় সড়কের ক্ষতিও হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে প্রশাসন অভিযান চালিয়ে মিজানকে হাতেনাতে আটক করে এবং তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কৃষিজমির উর্বর মাটি কেটে বিক্রি করা দেশের খাদ্য নিরাপত্তা ও পরিবেশের জন্য হুমকি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।