Web Analytics

ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলায় যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বা এমওএবি ব্যবহারের কথা বিবেচনা করছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার সামরিক অভিযান শুরুর নির্দেশ দিলে ‘মাদার অব অল বম্বস’ নামে পরিচিত অস্ত্রটি ব্যবহার হতে পারে। লড়াইয়ের তীব্রতা কিছুটা কমার সময় এ পরিকল্পনার খবর আসে।

সামরিক পরিকল্পনা সম্পর্কে অবগত কর্মকর্তারা সিএনএন ও আল-জাজিরাকে বলেছেন, এমওএবি ব্যবহার করলেও যুক্তরাষ্ট্রের ঘোষিত কৌশলগত লক্ষ্য, বিশেষ করে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস, নিশ্চিত নাও হতে পারে। ব্রাসেলসভিত্তিক সামরিক বিশ্লেষক এলিয়াহ ম্যাগনিয়ার বলেন, মাটির গভীরে থাকা পারমাণবিক স্থাপনা ধ্বংসে বোমাটির সাফল্যের নিশ্চয়তা নেই এবং এটি সামরিক কৌশলের চেয়ে রাজনৈতিক প্রদর্শনীতে পরিণত হতে পারে।

এমওএবিতে প্রায় ৮ হাজার ৫০০ কেজি বিস্ফোরক রয়েছে এবং এটি সাধারণত লকহিড সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান থেকে ফেলা হয়। যুক্তরাষ্ট্র ২০১৭ সালে আফগানিস্তানে আইএসকেপির গুহা ও সুড়ঙ্গ নেটওয়ার্কে এটি একবার ব্যবহার করেছিল। বিশেষজ্ঞদের মতে, গভীর ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে আঘাতের জন্য প্রায় ৬১ মিটার মাটির নিচে প্রবেশক্ষম জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর বেশি উপযোগী।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।