Web Analytics

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশের ৮৪টি মিশনের যেকোনো জায়গায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে পাওয়া গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তাঁর ভাষ্য, ২০২৪ সালের জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ করার কারণে শেখ হাসিনার পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র পাওয়ার কোনো সুযোগ নেই।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ রয়েছে। তিনি জানান, হাদির হত্যাকারী এবং জুলাই-আগস্টে খুন, গুম, রক্ত ঝরানো ও খুনের নির্দেশ দেওয়ার অভিযোগে অভিযুক্তদের ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়া চলমান আছে। ভারতসহ বিভিন্ন দেশে লুকিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামিদেরও প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরানো হবে বলে তিনি জানান।

এর আগে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা ও বাস্তবতা এক নয়; ফিরতে হলে তাঁকে হাতকড়া পরে বন্দি হিসেবে আসতে হবে। তিনি অভিযোগ করেন, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। সরকার সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করবে বলেও তিনি বলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।